,

চিত্র সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীদের তান্ডব : থানায় মামলা, গ্রেফতার এক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদক ব্যবসায়িদের হামলায় স্থানীয় এক চিত্র সাংবাদিক সহ দুজন গুরুতর আহতের ঘটনায় সদর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে হামলার সাথে জড়িত থাকায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতের নাম লাকী বেগম (৩৮)। তার বাড়ি শহরের পৈরতলায়। রবিবার সন্ধ্যায় শহরের উওর পৈরতলা এলাকায় মাদক সন্ত্রাসীরা ঐ এলাকার মিজানুর রহমানের ছেলে মাসুম মিয়া (২৮) তার ভাই স্থানীয় চিত্র সাংবাদিক রাশেদ মিয়া (২৪)। কে পিটিয়ে গুরুত্বর আহত করে চাঁদা না দেয়ায়। আহত রাশেদ মিয়া জানান আরো জানান, তার বাড়ির পাশে মাদক ব্যবসায়ি আলামিন বহুতল ভবন নির্মাণ করছিলেন। ভবনের সব নির্মাণ সামগ্রী আমাদের বাড়িতে রেখে জোর করে কাজ করছিল।

এ সময় বাধাঁ দিতে গেলে তার লোকজন আমাদের উপর অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাশেদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী লাকী বেগমকে গ্রেফতার করে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল