,

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় বজলু মিয়া (৪৭) ও রফু মিয়া (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার দুপুরে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

বজলু মিয়ার বিরুদ্ধে চারটি ও রফু মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় পাঁচটি মামলা রয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের স্বাগত জানাবে পুলিশ।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল