শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও উত্তেজনা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের টেকপাড়া-দূর্গারামপুর কবরস্থানের পুরোটাই সীমানা প্রাচীর দেয়া হবে,-নাকি মাঝখানে জনসাধারনের যাতায়াতের জন্য রাস্তা রেখেই দুভাগে সীমানা নির্ধারন করা হবে এই নিয়ে এলাকাবাসীর দুপক্ষের মধ্যে দেখা দিয়েছে দ্ব›দ্ব ও তীব্র উত্তেজনা।

আজ সরেজমিনে ঘুরে ও কথা বলে জানা গেছে,সাবেক জেলা প্রশাসক আ.মতিন যে ১৮শতক জায়গা কবরস্থানের নামে দান করেছিলেন,সে জায়গাটি মূল কবরস্থানের সাথে সংযুক্ত করা না করা নিয়ে বেধেছে বিপত্তি।

এদিকে,যে কোন কবরস্থানের উপর দিয়ে রাস্তা ও সেই রাস্তায় নারীদের যাতায়াত, বিশেষ করে ঋতুবতী মহিলারা কবর বা কবরস্থানের উপর দিয়ে যাতায়াত ইসলাম মতে সম্পূর্ণ নিষেধ রয়েছে এবং কবরস্থানের জায়গায় কবর ব্যতীত ভিন্ন কোন কার্য্যক্রম চালানোটা গুনাহ বলে হাদিসে রয়েছে বলে দাবী করেছেন বাঞ্ছারামপুর উপজেলা জামে মসজিদের ইমাম আবদুর রহমান ও বড়বাড়ি জামে মসজিদের ইমাম মো.আলমগীর হোসেন জানিয়েছেন।

দুপক্ষের এক পক্ষের নেতা গিয়াসউদ্দিন মিয়া বলেন,-‘কবরস্থানকে স্বর্ণকার ফজলু অনৈতিক রাস্তা তৈরী করে দ্বিখন্ডিত করেছে তার নিজের স্বার্থে।যাতে কবরস্থানের পাশর্^বর্তী তার বাড়িতে সহজেই যাওয়া যায়।কবরস্থানটি হবে এক খন্ড এক সীমানায়।তারা গায়ের জোরে এমনটি করছে।কমিটি কবরস্থানের জায়গা দখল বা কবরস্থানের সীমানা প্রাচীর বিহীন জায়গা ভাড়া দিয়ে কবরস্থানের নামে ব্যবসা করছে-যা ঠিক নয়’।

বর্তমান কবরস্থান কমিটির সাধারন সম্পাদক ফজলুল হক বলেন,-‘রাস্তা করা হয়েছে জনগনের সুবিধার জন্য।দুভাগে ভাগ করে সীমানা প্রাচীর করা হবে-এর কোন ব্যতিক্রম হবে না।এটা কমিটির সিদ্ধান্ত।আমাদের কাজে বাধা আসলে তা প্রতিহত করা হবে।গিয়াসউদ্দিন সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ভুল করেছেন। জায়গা ভাড়া দিয়ে কবরস্থানের উন্নয়ন করা কাজ করা হচ্ছে,দখলের জন্য নয়’।

এদিকে, আওয়ামীলীগ নেতা ও বসুন্ধরা গ্রæপের প্রশাসনিক কর্মকর্তা মো.আনোয়ার হোসেন দৃঢ়কন্ঠে বলেন-‘আমরা কোন পক্ষ বুঝি না।জনৈকা নারী আমাদের কে বর্তমান কবরস্থানের সাথে যুক্ত করে আরো ৬ শতক জায়গা খুব শীঘ্রই দান করবেন।সে জায়গা পাওয়ার পর পুরো কবরস্থানটি একটি সীমানায় আসবে।তখন বর্তমান রাস্তা হবে ভিন্নদিক দিয়ে’।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম কবরস্থানের সীমানা প্রাচীর সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়ে বলেন,-‘ইসলামী শরিয়া দিকটিও বিবেচনা রাখতে হবে আবার জনসাধারনের সুবিধার জন্য রাস্তাও দরকার।বিষয়টি আমি সময় নিয়ে চিন্তাভাবনা ও আরো খোজ খবর নিয়ে সিদ্ধান্ত নেবো।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা