,

নাসিরনগরে শীত বস্ত্র বিতরণ

news-image

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের স্থানীয় “ফুলকুড়ি” যুব সংগের উদ্যোগে শীত বন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা দৈনিক মানবজমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, শফিক মেম্বার, যুবদল নেতা আ. হান্নান, মতিউল ইসলাম, মো. লিলু মিয়া।

বক্তব্য রাখেন সাইফুল ইসলাম,মুমিনুল হক, জসিম উদ্দিন, মোশারফ হোসেন, মো. আবিদুর রহমান, প্রমুখ। ফুলকুড়ি সংগঠনটি এলাকার প্রায় শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে ১টি করে কম্বল বিতরণ করেন। প্রধান অতিথি আর্তমানবতার সেবায় সংগঠনটি আগাইয়া আসার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিদুর রহমান ও শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী জসিম উদ্দিন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল