,

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবী

news-image

তৌহিদুর রহমান নিটল/ সন্তোষ সূত্রধর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় গ্যাস সরবরাহের দাবীসহ বিভিন্ন দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা। রবিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে আশুগঞ্জ সারকারখানার সিবিএর সভাপতি মো.বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভপতি হাজী তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল ও সরকার আমিনুল হক প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ২০১৫সালে ১জুলাই থেকে মুজরি কমিশন ঘোষনা ও বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া দীর্ঘ ৮মাস যাবত আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তারা অবিলম্বে গ্যাস সরবরাহের দাবী জানায়।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল