,

নাসিরনগরে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত : অনুপস্থিত ২৪০ জন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : সারা দেশের ন্যায় আজ রবিবার বেলা ১১টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে নাসিরনগরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই প্রাথমিক থেকে ১৯৫ জন ও মাদ্রাসা থেকে ৪৫ জন পরীক্ষার্থীসহ মোট ২৪০ জন অনুপস্থিত রয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্টিত হয়। প্রাথমিক শিক্ষায় ৭ হাজার ২৭১ জন পরীক্ষার্থী ও ইবতেদায়ী শিক্ষায় ২৯৭ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৬৮জন । এর মধ্যে মোট অনুপস্থিত রয়েছে ২৪০ জন পরীক্ষার্থী ।

আজ পরীক্ষার হলগুলো পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা শিক্ষা কাযার্লয় সূত্রে জানায়,উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়,৪৪টি আনন্দ স্কুল,১০টি ব্র্যাক স্কুল,১০টি এফআইভিডিবি স্কুল ও ৫টি কিন্ডার গার্টেনের ৭ হাজার ৭৬ জন এবং ৭টি ইবতেদায়ী মাদ্রাসার ২৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল