বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর নৌকাডুবির ঘটনা : পরীক্ষায় অংশ নিয়েছে বেঁচে যাওয়া ৭ শিক্ষার্থী

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাগলা নদীতে নৌকাডুবির ঘটনার শিকার জেএসসি পরীক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাতজন পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের পরীক্ষা অংশ নিয়েছে।

পরীক্ষার্থীরা হলো- শান্তা বেগম, খাদিজা আক্তার, শান্তা খানম, জান্নাত আক্তার, রুমা বেগম, পাপিয়া বেগম ও সামিয়া আক্তার।
এরা সবাই উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজির হোসেন  জানান, প্রথম পরীক্ষায় ১৬ জন অনুপস্থিত ছিল। তাদের মধ্যে নৌকাডুবির কারণে সাতজন পরীক্ষা দিতে পারেনি। ওই সাতজনই আজ পরীক্ষা দিচ্ছে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের জানান, মানবিক দিক বিবেচনা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদারকি করছে।

কৃষ্ণনগর আবদুল জববার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউসুর রহমান জানান, পরীক্ষা নেয়ার বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কুমিল্লা বোর্ডের কন্ট্রোলার নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সকালে নবীনগর উপজেলার পাগলা নদীর কৃষ্ণনগর এলাকায় জেএসসি পরীক্ষার্থী বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের