,

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বেশ কটি দোকান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের কালীবাড়ি মোড়স্থ নোমান ম্যানশন নামে তিনতলা বিশিষ্ঠ  একটি বিপণী বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি দোকানের বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সকালে কালীবাড়ী মোড়স্থ নোমান ম্যানশনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কর্তৃপক্ষ গ্যাস সিডিন্ডার বিস্ফোরণে আগুন লাগার কথা বললেও আমরা এখানে গ্যাসের কোনো অস্তিত্ব পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল