,

সরাইলের দেওড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সনদপত্র বিতরণ

news-image

স্টাফ রিপোর্টার : “তথ্যপ্রযুক্তি ব্যবহার করি, সমৃদ্ধশালী দেশ গড়ি” এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট ই-সেন্টার কর্তৃক ‘ডিপ্লোমা ইন সফটওয়ার এডুকেশন’ এর উপর তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়ছে।

শুক্রবার সন্ধ্যায় দেওড়া অাদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রশিক্ষণে অংশ নেওয়া ৪২ প্রশিক্ষণার্থীর মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম অাহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী অাজাদ)।

দৈনিক মানবজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক শামীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ইউপি সদস্য অালী রাজা, স্থানীয় অাওয়ামী লীগ নেতা রুহুল অামিন, রফিকুল ইসলাম প্রমুখ।

দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা পীযূষ কান্তি ও তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ও উদ্যোক্তা রুবেল হোসাইন।

বক্তারা বলেন, বর্তমান যুগে কম্পিউটার না জানা ব্যক্তিকে অশিক্ষিত হিসেবে গণ্য করা হয়। অাজকের দিনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কম্পিউটার প্রশিক্ষণের এমন অায়োজন অত্যন্ত জরুরী।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল