শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পল্লী বিদ্যুৎ সংযোগ বানিজ্যে ভোগান্তি বেড়েছে কেবল গ্রাহকের

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পল্লী বিদ্যুতের (কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩) নতুন সংযোগের ক্ষেত্রে দালাল ছাড়া সংযোগ পাওয়া যাবে’-এমন আশা কোন নাগরিকই করেন না। বিভিন্ন সময় স্থানীয় ভূক্তভোগীদেও সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে বহুবার,-যা সংবাদ মাধ্যমে প্রকাীশত হয়েছে একাধিকবার।এসব অভিযোগ বেশ পুরনো হলেও,এবার পাওয়া যাচ্ছে নতুন তথ্য। অভিযোগ পাওয়া যাচ্ছে আগে যারা (তালিকাভূক্ত) ইলেকট্রিশিয়ান ছিলো,বাড়তি কাজ হিসেবে করতো নতুন বিদ্যুত সংযোগের দালালী,তাদের ভাতে ছাঁই দিয়েছে রাজনৈতিক কর্মীরা।পুরনো দালাল হিসেবে চিহ্নিত ইলেকট্রিশিয়ানরা বিদ্যুৎ বা মিটার অথবা খাম্বার দালালী করলেও এখন তাদের হটিয়ে দালালীর স্থান করে নিয়েছে প্রভাবশালী কতিপয় নামধারী ছাত্রলীগ,যুবলীগ এবং ছাত্রদলের সেয়ানা নেতারা।আর সে কারনে কপাল পুড়েছে পুরনো ইলেকট্রিশিয়ান দালালদের।
উপজেলার বিভিন্ন গ্রাহক ও সরেজমিনে ঘুরে জানা গেছে,নতুন গজিয়ে উঠা পল্লী বিদ্যুতের দালালরা বিএনপি ও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।নতুন সংযোগ ও মিটার স্থাপন ক্ষেত্রে জনপ্রতি অলিখিত মূল্যনির্ধারন করা হয়েছে ১০ হাজার টাকা করে।কেউ কম নিলে তার বিরুদ্ধে নেয়া হয় ব্যবস্থা।এক্ষেত্রে ছাত্রলীগ-ছাত্রদলকর্মীরাই বেশী সোচ্চার বলে জানা গেছে।তাদের মধ্যে রয়েছে জসীম,লিটন,সোহেল,আলআমীন(দশদোনা), বাশার (কদমতুলী), নয়ন(দশদোনা),জালাল(বাঁশগাড়ি),আলাউদ্দিন (আইয়ুবপুর), টিপু(বিশনারামপুর),মোস্তফা(বাহেরচর) প্রমূখ অর্ধশতাধিক উভয় দলের নেতা।

বাঞ্ছারামপুর নতুন সংযোগ,ক্যাশ গুনতে হবে ১০ হাজার টাকা !
বাঞ্ছারামপুর উপজেলার সদর ইউনিয়ন,কদমতুলী,রুপসদী,ফরদাবাদ,বাহেরচর গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।কুমিল্লা-৩ পল্লী বিদ্যুৎ বাঞ্ছারামপুর জোনালের আওতাধীন এসব গ্রামে নতুন সংযোগ প্রত্যাশি গ্রাহকদের কাছ থেকে ঐসব এলাকার উল্লেখিত দালালরা সংযোগপ্রতি ১০ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ করেন।

জানাগেছে, রুপসদী ইউনিয়নে পল্লী বিদ্যুত সমিতি বাঞ্ছারামপুর জোনাল অফিসের আওতায় শতাধিক গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগের অনুমোদন দেয়া হয়েছে। গ্রাহকদের ঘরে ঘরে মিটার বাবদ ১০ হাজার ও নতুন বৈদ্যুতিক খাম্বার জন্য নেয়া হচ্ছে আরো ১০ হাজার।যা অবৈধ।
এ ব্যাপারে বাঞ্ছরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ ইয়াহিয়া আকন্দ জানান, ‘যে দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েছে তাদের বিরুদ্ধে সু-নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।মিটার নিতে হতে অনলাইনে আবেদন ও খাম্বা বাবদ কোন টাকা-ই লাগে না।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা