,

কোরিয়া কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অনবদ্য কৃতিত্ব

news-image

আল আমীন শাহীন : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত কোরিয়া কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অনবদ্য কৃতিত্ব অর্জন করেছে। চলতি নভেম্বর মাসে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের প্রতিযোগিরা ২ টি স্বর্ন,২ টি রৌপ্য ৩ টি তা¤্র পদক অর্জন করে। স্বর্ন পদক জয়ীরা হচ্ছে নুজাবা ইসলাম খান, রাকিবুল ইসলাম, রৌপ্য পদক অর্জন করেছে স্মিতা, জিহাদুল, তা¤্র পদক অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস ও স্মৃতি।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পদক জয়ীদের সাথে মত বিনিময় করে তাদের অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসাদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাতীয় দলের কৃতি সাতারু মোঃ আবুল কাশেম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান মতবিনিময়কালে বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রীড়া ক্ষেত্রের ে য ঐতিহ্য তা সমুন্ন রাখতে হবে। কৃতিত্বের ধারা অব্যাহত রেখে জেলার সুনাম বৃদ্ধি করতে হবে। তিনি ক্রীড়া ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল