,

আখাউড়ায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা 

news-image
আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : আখাউড়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পৌরশহরের সড়ক বাজারের আমীন মডেল ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আখাউড়ার পৌর শহরের সড়ক বাজারে এই অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়াদ শেষ হওয়া ওষুধ দোকানে রাখায় আমীন মডেল ফার্মেসিকে ৩ হাজার টাকা,  দরদী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতে অনুমোদনহীন রং ও ক্যামিক্যাল ব্যবহার করায় মুন্নি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টেরিকে ৬ হাজার টাকা ও আঁখি ফুট প্রডাক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আখাউড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও থানা পুলিশ সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল