,

সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক অপহরণ, বিকাশে মুক্তিপণ দাবীদার গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সোহাগ ব্যাপারী নামে এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে আজ বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতারকৃত সোহাগ ব্যাপারী মাদারীপুর জেলা সদরের পূর্ব রাস্তির গহর ব্যাপারীর ছেলে। মাদারীপুর সদরের মাছ বাজার রোডের মিডিয়া ভবন অ্যান্ড টেলিকমের মালিক তিনি। এর আগে কসবার গোবিন্দপুর গ্রামের দুধ মিয়ার ছেলে দেলোয়ার হোসেকে সৌদি আরবে অপহরণ করা হয় বলে তার বাবা মঙ্গলবার কসবা থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি দুধ মিয়ার কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মঙ্গলবার দুধ মিয়া এ বিষয়ে কসবা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দেয়। ঘটনা জানতে তদন্তে নামে র‌্যাব। পরে মোবাইল ফোনে কল করার সূত্র ধরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল মাদারীপুর থেকে সোহাগ ব্যাপারীকে আটক করে। সোহাগ বেপারীকে বুধবার বিকালে কসবা থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ ব্যাপারীকে আটকের সময় তার বিকাশের দোকান থেকে ৯০,৫০০ টাকা, অপহরণ কাজে ব্যবহৃত বিভিন্ন অপারেটরের মোট ২৫ টি মিম কার্ড ও বিভিন্ন কোম্পানির ১০ টি মোবাইল সেট উদ্ধার করা করা হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল