,

আশুগঞ্জে ছিনতাই কারীদের হামলায় ম্যানেজার নিহত,মালামাল লুট

news-image

বিশেষ প্রতিনিধি : আশুগঞ্জে ছিনতাইকারীর ছরিকাঘাতে কামাল আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত ও ভ্যানচালক নাসির আহত হয়েছে।মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাহাদুরপুর এলাকায় এঘটনা ঘটে।নিহত কামাল হবিগঞ্জ সোয়ারগাও গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে এবং।এসময় ছিনতাইকারীরা ৭০টি প্লাস্টিক দরজা,এন্ড্রয়েট ২টি মোবাইল সেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ও একটি পিকআপভ্যান লুট করে নিয়ে যায়।পুলিশ মঙ্গলবার বিকালে সদর উপজেলার সাদেকপুর গ্রামের রাস্তার উপর থেকে পিকআপ ভ্যানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্বার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূএে জানা যায়,হবিগঞ্জ শহরের দেওয়ান এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ কামাল সোমবার রাতে ঢাকা থেকে ৭০টি প্লাস্টিক দরজা একটি পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিল।মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় দিকে পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ  বাহাদুরপুর এলাকায় আসলে একটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ৪/৫জন  ছিনতাইকারী তাদের গাড়ি গতিরোধ করে।পরে ভ্যানটি উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে নিয়ে যায়।সেখানে কামাল ও ভ্যান চালক নাসিরকে গাড়ী থেকে নামিয়ে তাদের কাছে থাকা ২টি মোবাইল সেটসহ সব কিছু হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।এসময় ছিনতাইকারীরা কামালকে বুকে ২টি ছরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং চালক নসির আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেলে মালামালসহ পিকআপ ভ্যানটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।মঙ্গলবার ভোর রাতে বাহাদুরপুর-তালশহর সড়কে পুলিশ টহল দেয়ার সময় সড়কের উপরে পড়ে থাকা অবস্থায় কামালের লাশ উদ্বার করা হয়।পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।বাহাদুরপুর গ্রামের একটি চাতালকলের মাঠ থেকে ভ্যান চালক নাসিরকে উদ্বার করা হয়।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান,নিহতের পিতা আব্দুল হাই মিয়া বাদী ৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ রাস্তার উপর থেকে কামালের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় ছিনতাই হওয়া পিকআপ ভ্যানটি উদ্বার করা হয়েছে।বাকী মালামাল উদ্বার ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল