,

অপহৃত স্কুল ছাত্রদের উদ্ধার ও বিচার দাবীতে বাঞ্ছারামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে ৪র্থ শ্রেনীর ২ স্কুল ছাত্র হ্নদয় ও সাদিক অপহরনের ৭ মাস পার হয়ে গেলেও তাদেও উদ্ধার ও গত ৭ নভেম্বর উপজেলা সদরে শিশু হ্নদয়ের লাশ উদ্ধার করার পরও কেন যথাযথ বিচার হচ্ছে না সেই দাবীতে আজ সকালে এলাকার বিপুল সংখ্যক স্কুলছাত্র ও এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।মানববন্ধনে উপস্থিত গত সপ্তাহে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত হ্নদয়ের লাশের কথা উল্লেখ করে হ্নদয়ের মা নাজমা বেগম আহাজারী করে বলেন,-‘অপহরনকারীদের দাবীনুযায়ী ২০ লাখ টাকা দিতে পারিনি বলে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। অপহরনকারীদের পুলিশ কর্তৃক গ্রেফতার করার তারা অপহরনের কথা আদালতে স্বীকারও করে।তা হলে কেন তাদেও বিচার হচ্ছে না।’
আরেক অপহ্নত শিশু সাদিকের পিতা মো.মনিরুল ইসলাম বলেন,-‘আমার ছেলেকে একই অপহরনকারী গং অপহরন করেছে।তারা দোষ স্বীকার করেও কেন আমার সন্তানের সন্ধান বের করতে পারছেন না’।
প্রতিবাদ সভায় মূল বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর পৌর আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ।প্রতিবাদ সভা শেষে প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করেন অপহৃতের অভিভাবকরা।
এই বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,-‘আমার জানা মতে মামলাটি এখন সিআইডি পুলিশ তদন্ত করছে গত ১০ আগষ্ট থেকে।আমি মামলাটি যেনো দ্রুতগতি পায় সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবো’।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল