বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মেয়েকে নকল সরবরাহে আ. লীগ নেতা!

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জেএসসি পরীক্ষা কেন্দ্রে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতার অবৈধ প্রবেশ ও নকল দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগ নেতা বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মর্তা আওয়ামী লীগ নেতার ওই ঘটনার সত্যতা পেয়েছেন।

অভিযুক্ত ব্যক্তি নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন। পরীক্ষার্থীরা বয়কটের সিদ্ধান্ত নিলে ইউএনও সঠিক বিচারের আশ্বাস দেয়ায় বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানান, জেএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার দিন নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে এবং সরেজমিন পরিদর্শনে এর সত্যতা পাওয়া যায়। এতে অন্য পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্রীদের লিখিত অভিযোগ, পরীক্ষা পর্যবেক্ষকদের লিখিত অভিযোগ ও কেন্দ্র সচিবের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওই কেন্দ্রে অভিযুক্ত নাছির উদ্দিনের মেয়ে পরীক্ষা দিচ্ছিল। তিনি দারোয়ানকে ধমক দিয়ে কেন্দ্রে ঢোকেন। পরে নির্দিষ্ট কক্ষে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে তার নিজ মেয়েকে নকলের চিরকুট প্রদান করেন। দারোয়ান আবদুল মান্নান বিষয়টি কেন্দ্র সচিবকে জানান।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. নাছির উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষার শেষে আমি কেন্দ্রে প্রবেশ করি মেয়েকে আনার জন্য।

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের