,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামাল আহমেদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের উপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। কামাল হবিগঞ্জ সোয়ারগাও এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।

পুলিশ জানান, সকালে বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে সড়কের উপরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের মাধ্যমে নিহতের নাম পরিচয় জানা গেছে।
নিহতের বুকের দু’পাশে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি ছুড়ি নাকি বুলেটের আঘাত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আশুগঞ্জ থানার (ওসি)বদরুল আলম তালুকদার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল