,

বাঞ্ছারামপুরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

news-image
বাঞ্ছারামপুর প্রতনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামী কামরুল বাহিনীর প্রধান সন্ত্রাসী কামরুলকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাতে  রূপসদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে  স্বস্তি ফিরে আসে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রূপসদী গ্রামের স্বপন মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কামরুল ইসলাম ওরফে (চুয়া কামরুল) সন্ত্রাসী বাহিনী গঠন করে গত কয়েক বছর ধরে এলাকায় চাঁদাবাজি, নারী নির্যাতন, দাঙ্গাবাজি, মাদক-বাণিজ্য, জবর-দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল। শুধু তাই নয়, এলাকায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার কথার অমিল হলেই চলতো নির্যাতন। রূপসদী গ্রামের নিরীহ লোকজন ও বাজারের ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা না দেওয়ায় কয়েক দফায় হামলার ঘটনাও ঘটিয়েছে সে।
বাঞ্ছারামপুর থানার (ওসি) অংশু কুমারদেব আটককের সত্যতা নিশ্চিত করেন ও বলেন,কুখ্যাত সন্ত্রাসী কামরুল এলাকার বখাটে ছেলেদেরকে নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশের উপর হামলা, নারী নির্যাতনসহ ১৭টি মামলা রয়েছে। তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল