,

আখাউড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি 

news-image
আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া :  আখাউড়ায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। পৌর সচিব, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কর  নির্ধারক, কর আদায়কারীসহ অন্যান্যা কর্মকর্তা-কর্মচারী কর্ম বিরতিতে অংশ নেয়। কর্মসূচির সাথে একাত্মতা পোষন করে উপস্থিত ছিলেন কয়েকজন পৌর কাউন্সিলর।

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন পৌর সচিব মো: ফারক, সহকারী প্রকৌশলী মো: এবিএম বাবুল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: লিয়াকত, পৌর উপ সহকারী প্রকৌশলী মো: ফায়ছাল আহাম্মদ খান প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা- কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতন সহ অন্যান্য সুবিধা নিয়মিত পাওয়া যায় না।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল