,

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতী

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে প্রথমে পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তন কক্ষে পরে পৌরসভার সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচী পালন করে। পৌরসভার সচিব ও পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোঃ আবুজর গিফরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, পৌরসভার স্যানিটারী অফিসার ও সংগঠনের সহসভাপতি রেজাউল করিম ভূইয়া প্রমূখ। এ সময় বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবী জানান।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল