সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : গ্যাস সরবরাহেরদাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

আজ রোববার সকালে দুই ঘণ্টা ধরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা সিবিএর সভাপতি মো. বাবুল মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সার কারখানা সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহসভাপতি হাজি তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল, সরকার আমিনুল হক প্রমুখ।

সমাবেশে একাধিক বক্তা জানান, গত ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর পর থেকে কারখানায় গ্যাস সংকট শুরু হয়েছে। এ কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ সার কারখানায় অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়ে সিবিএ নেতারা বলেন, তা না হলে সার সরবরাহ বন্ধ করে দিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কারখানার ফটক বন্ধ রেখে সমাবেশ করায় সাত জেলায় দুই ঘণ্টা বন্ধ ছিল সার সরবরাহ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা