শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরকে দেশের সর্বশ্রেষ্ঠ উপজেলায় উন্নীত করবো-ক্যা. তাজুল ইসলাম এমপি

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনাসভা করেছে।উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষযক স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম (অব.) এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম, পৌরমেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টুর ঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,যুবলীগ নেতা হুমায়ূন কবীর,স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান ভ’ইয়া ,পৌর ছাত্রলীগের সভাপতি প্রকৌশলী জুয়েল আহমেদ, আল আমীন মেম্বার প্রমুখ।

প্রধান অতিথি ক্যা.তাজ এমপি তার বক্তব্যে বলেন,-‘বাঞ্ছারামপুর উপজেলাকে আমি দেশের শ্রেষ্ঠ উপজেলায় উন্নীত করতে চাই।আওয়ামীলীগ সরকার মানে উন্নয়নের সরকার।সে কারনে, শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান,বিদ্যুুত,যোগাযোগ,রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি,মাদকমুক্ত সমাজ,বেকারত্ব দূরীকরন, কৃষিসহ অর্থনৈতিক সর্বক্ষেত্রে দেশের সব উপজেলা হতে উন্নত করে বাঞ্ছারামপুর হবে সেরাদের সেরা উপজেলা।সেজন্য আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে’।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা