,

অমলেশ সেন আর নেই

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার বিকেলেও আবাহনীর অনুশীলনে এসেছিলেন তিনি। অনুশীলনের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির সাবেক ফুটবলার ও বর্তমান কোচ অমলেশ সেন। এরপর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরই সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা দলের অন্যতম ফুটবলার ও আবাহনী কোচ অমলেশ সেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ রায় রূপু নিশ্চিত করেছেন অমলেশ সেনের মৃত্যুর খবরটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজ বিকেলেও অনুশীলনের টিম মিটিংয়ে ছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পরই মারা যান তিনি।’

সাবেক এই ফুটবলার ও কোচ ১৯৪৩ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন। খেলেছেন জাতীয় দলেও। তিনি ফায়ার সার্ভিস ও ইস্ট অ্যান্ড ক্লাব হয়ে ১৯৭০ সালে ঢাকা মোহামেডানে যোগ দেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। এরপর ১৯৮৪ সাল পর্যন্ত এই দলে খেলেছেন।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও ফুটবল এবং আবাহনী ক্লাব ছাড়েননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই দলেই ছিলেন। কখনো সহকারী কোচ, আবার কখনো কোচ হিসেবে। মানে আবাহনীর দুর্দিনের কাণ্ডারি ছিলেন অমলেশ সেন। আবাহনী আর অমলেশ সেন ছিলেন সমর্থক।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট