,

শাকিব-বুবলীর নতুন ছবির শুটিং শুরু শুক্রবার

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব-বুবলীর নতুন ছবির শুটিং শুরু হচ্ছে ৬ অক্টোবর (শুক্রবার) থেকে। ছবির নাম চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও ছবির প্রযোজক সেলিম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৬ অক্টোবর থেকে চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা ছবির শুটিং শুরু হবে। চলবে ১১ তারিখ পর্যন্ত। শুটিং হবে ঢাকাতেই।

ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। তিনি জানান, ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত শাকিব খান শুটিং করবেন। সঙ্গে বুবলীও থাকবেন। এরপর শাকিব ১২ তারিখ কলকাতা যাবেন। ফিরে আবার ২০ তারিখের পর শুটিংয়ে অংশ নেবেন। এর মধ্যে বাকি শিল্পীদের নিয়ে আমরা শুটিং চালিয়ে যাব।

তিনি বলেন, প্রথমে ঢাকা, এরপর কক্সবাজার, চিটাগাং ও পরে নোয়খালীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হবে।

বুবলী বলেন, আমাকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি, কবে শুটিং শুরু হবে। গত মাসে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চরিত্রের জন্য এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি। গত মাসে শাপলা মিডিয়া থেকে ছবিটি নির্মাণের ঘোষণা আসে। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় ‘আমি নেতা’ ছবির শুটিং বর্তমানে চলছে। এছাড়া ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কেউ কথা রাখেনি’ নামের আরো দুটি ছবি নির্মাণের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার