,

৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন।

সেখান থেকে লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি আরো জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর আগামী সোমবার (২ অক্টোবর) দেশে ফেরার কথা ছিল। এজন্য জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করায় প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয় তার। এ কারণে প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ পেছানো হয়।

উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন তিনি। এ ছাড়াও নিউইয়র্কে অবস্থানকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা