,

স্টোকসের ভবিষ্যত অনিশ্চয়তায়, মুখ ফেরাচ্ছে স্পনসররাও

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ার পর ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসসের ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্রিস্টলে পানশালায় মারপিটের ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্টোকস এমন জোরে ঘুসি মেরেছেন যে, তরুণটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয় আহত হওয়ার পরেই।

ফুটেজ প্রকাশ পাওয়ার পর স্টোকস তো বটেই সঙ্গে থাকা অ্যালেক্স হেলসও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন। অনিশ্চিয়তা তৈরি হয়েছে আগামী অ্যাশেজ সিরিজে খেলা নিয়েও। ওই এক ঘুসির পরেই যে তাঁর ক্রিকেট জীবনে অন্ধকার নেমে আসবে, তা কল্পনাও করতে পারেননি স্টোকস। ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেল’ জানাচ্ছে, তিনি এখন দলের সতীর্থদের মোবাইলে ‘টেক্সট’ পাঠিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছেন। কিন্তু দলের সহ-অধিনায়কের মানসিক স্থিরতা নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এক সিনিয়র ক্রিকেটার জানিয়েছেন, ‘ও কী করে এই অবস্থা কাটিয়ে উঠবে, সেটাই বুঝতে পারছি না’।

শুধু ক্রিকেটে যে নিষিদ্ধ হয়েছেন তা নয়, স্পনসররাও এই ঘটনার পরে মুখ ফিরিয়ে নিচ্ছে স্টোকসের দিক থেকে। তাঁর ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম স্পন্সরকারী সংস্থা জানিয়ে দিয়েছে, তারা আর ইংলিশ ক্রিকেট তারকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি রাখছেন না। এই চুক্তি থেকে বছরে দু’লক্ষ পাউন্ড আয় হত তাঁর। এখন অন্য স্পন্সররাও কি একইপথে হাঁটে কি না সেটাই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার