,

শিল্পা ছেলের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না

news-image

বিনোদন ডেস্ক : নিজের সিদ্ধান্তকে ছেলের উপর চাপিয়ে দিতে চান না বলিউড তারকা শিল্পা শেঠী। বরং তার প্রতিভা বিকাশে তাকে সাহায্য করতে চান।

শিল্পাকে যখন প্রশ্ন করা হয়, আপনার ছেলেকে কী হিসেবে দেখতে চান? অভিনয়শিল্পী নাকি নৃত্যশিল্পী? এমন প্রশ্নের জবাবে শিল্পা বলেন, ‘নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেয়া নয়, বরং তার পছন্দের জায়গায় বেড়ে উঠতে সাহায্য করবো। ’

শিল্পার সাত বছর বয়সী ছেলে ভিয়ানের নাকি জিমন্যাস্টিকে আগ্রহ রয়েছে বেশ। তাই শিল্পা চান তাকে সেদিকেই গড়ে ওঠার সুযোগ দিতে।

শিল্পা আরও বলেন, ‘প্রত্যেক বাবা-মার উচিত নিজের নয়, বরং সন্তানের আগ্রহের জায়গাকে গুরুত্ব দেয়া। তাকে সঠিকভাবে বেড়ে উঠতে সুযোগ করে দেয়া। ’

শিল্পা শেঠি বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন ছোটদের নাচের রিয়ালিটি শো তে বিচারকের দায়িত্ব পালনের জন্য। পাশাপাশি ইয়োগা নিয়ে তার সার্বক্ষণিক ব্যস্ততা তো রয়েছেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা