,

মজুতদারদের সঙ্গে খাদ্য কর্মকর্তাদের অবৈধ সম্পর্ক অনুসন্ধানে কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মজুতদারদের অবৈধ সম্পর্ক অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গতকাল বুধবার দুদক উপপরিচালক আহমারুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক অনুষ্ঠানে বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক যোগসাজশ করে কিছু খাদ্যদ্রব্য মজুতদারি প্রতিষ্ঠান মজুত করেছে। এসব ক্ষেত্রে খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ এসেছে দুদকে। এসব অভিযোগের বিষয়ে দুদক পূর্ণাঙ্গ তদন্ত করবে।

মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫