,

সানি-ডিম্পলের ভিডিও ফাঁস

news-image

বিনোদন ডেস্ক : পছন্দ হোক বা না হোক সোশ্যাল মিডিয়াকে আপনি অবজ্ঞা করতে পারবেন না। এবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলিউড অভিনয়শিল্পী সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল। দেখা যাচ্ছে, সানির হাত জড়িয়ে ধরে বসে রয়েছেন ডিম্পল।

মুম্বাই মিররের খবর অনুযায়ী, লন্ডনে গত মাসে ছুটি কাটাতে গিয়েছিলেন সানি ও ডিম্পল। সেখানে একটি ভিডিওতে একসঙ্গে ধরা দিয়েছেন তারা। ভিডিওটি প্রকাশের পর তা ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে। এতে দেখা যায়, একটি বেঞ্চে ডিম্পলের হাত ধরে বসে আছেন সানি দেওল। পাশে বসে ডিম্পল ধূমপান করছেন।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সানি ও ডিম্পলের গোপন প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সময় এই জুটির সম্পর্কের গসিপ ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও কেউই প্রকাশ্যে এ কথা স্বীকার করেননি। ‘মঞ্জিল মঞ্জিল’, ‘অর্জুন’, ‘আগ কা গোলা’র মতো ছবিতে অনস্ক্রিন এই জুটিকে দেখেছেন দর্শক। বহু বছর পর ফের এঁদের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তাদের অভিনীত ‘গুনাহ’ সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তির পর একসঙ্গে অভিনয় করাও বাদ দেন এই জুটি। কিন্তু তারপরও তাদের কথিত প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা খবর প্রকাশ করে।

গত ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘পোস্টার বয়’। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ববি দেওল, শ্রেয়াস তালপাড়ে, সোনালি কুলকার্নিসহ প্রমুখ।

সর্বশেষ ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে দেখা গিয়েছিলো ডিম্পল কাপাডিয়াকে। রাজেশ খন্নাকে বিয়ে করেছিলেন ডিম্পল। ২০১২ সালে ১৮ জুলাই মারা যান রাজেশ। টুইংকেল খন্না ও রিঙ্কি খন্না নামে তাদের দুই মেয়ে রয়েছে।

https://youtu.be/W4ciG_C8eqM

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫