,

টটেনহ্যামের বড় জয়, লিভারপুলের হোঁচট

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভিন্ন দুই অভিজ্ঞতা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল টটেনহ্যাম ও লিভারপুলের। মঙ্গলবা রাতে হ্যারি কেনের হ্যাটট্রিকে ‘এইচ’ গ্রুপের ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। অন্যদিকে ‘ই’ গ্রুপের ম্যাচে স্পার্তাক মস্কোর মাঠ থেকে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়ে বাড়ি ফিরেছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল টটেনহ্যাম। নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করেছিল দলটি।

বিপরীত চিত্র লিভারপুল শিবিরে। এই নিয়ে টানা দ্বিতীয় ড্র সঙ্গী হলো ইয়ুর্গেন ক্লপের দলের। নিজেদের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল অল রেডরা।

ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করা কেন প্রতিপক্ষের মাঠে খেলার ৩৯তম মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন। টোবি আল্ডারওয়েল্ডের পাস থেকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।

বিরতির পর খেলার ৬২তম মিনিটে মৌসা সিকোকোর পাস থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেন। পাঁচ মিনিট পর বক্সের ভেতরে থেকে দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন কেন।

এদিকে রাশিয়ার মাঠে খেরার ২৩তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে দর্শনীয় গোল করে স্পার্তাক মস্কোকে এগিয়ে নেন ফার্নান্দো।

আট মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান ফিলিপে কৌতিনহো। সাদিও মানের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্কোরলাইন ১-১ করে ফেলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার