,

লিভ টুগেদারের পরিকল্পনা করছেন টাইগার-দিশা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনেকদিন ধরেই বলিপাড়ায় তাদের ঘিরে চলছে প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন এ জুটি। কিন্তু এবার নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন টাইগার-দিশা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি বান্দ্রার একটি নতুন ফ্ল্যাটে উঠেছেন দিশা। টাইগারের সঙ্গে আলোচনা করার পরই এটি করেছেন তিনি। ফ্ল্যাটটি কেনার ব্যাপারে এ অভিনেতা তাকে সাহায্যও করেছেন। কারণ খুব শিগগির লিভ টুগেদার করার পরিকল্পনা করছেন টাইগার-দিশা।

এর আগে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না, সাইফ আলী খান ও কারিনা কাপুর বিয়ের আগে লিভ টুগেদার করেছেন। টাইগার-দিশাও একই পথে হাঁটছেন কিনা সেটিই এখন প্রশ্ন উঠেছে।

বর্তমানে বাঘি-টু সিনেমার শুটিং করছেন টাইগার-দিশা। অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। এর আগে টি-সিরিজের ‘বেফিকরা’ মিউজিক ভিডিওতে এ ‍জুটির রোমান্স দেখা গেছে। এছাড়া খুব শিগগির র‌্যাম্বো সিনেমার রিমেকের শুটিং শুরু করবেন টাইগার। অন্যদিকে তামিল সংঘামিত্রা সিনেমায় শ্রুতির পরিবর্তে দিশা চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ