,

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক : ত্রাণমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,’মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা অনুপ্রবেশকারী। সরকার মানবিক কারণে সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছে।

আর বাংলাদেশে আসার পর যেসব শিশু ভূমিষ্ট হয়েছে তারা মিয়ানমারের নাগরিক। তাদের মিয়ানমারের নাগরিক হিসেবেই বাংলাদেশ সরকার জন্ম সনদ দিচ্ছে। মা ও শিশু উভয়ই মিয়ানমারের নাগরিক। ‘
সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল উপস্থিত ছিলেন।

ত্রাণমন্ত্রী আরও জানান, ‘নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। ‘

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের বেশ কিছু পুলিশ চৌকিতে হামলার জন্য আরসাকে দায়ী করে রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান শুরু করলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এই সহিংসতা থেকে বাঁচতে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এ সময় অনেক রোহিঙ্গা মা সন্তান প্রসব করেন।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ