,

শেন ওয়ার্নের বিরুদ্ধে পর্নো তারকার অভিযোগ মিথ্যা

news-image

নিউজ ডেস্ক : শেন ওয়ার্নের বিরুদ্ধে পর্নো তারকাকে মারধরে যে অভিযোগ উঠেছিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ অস্ট্রেলিয়ার কিংবদন্তী এই ক্রিকেটারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

এর আগে, সেন্ট্রাল লন্ডনের লৌলু ক্লাবে ভ্যালেরি ফক্স (৩০) নামের ওই পর্নো তারকাকে ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছিল শেন ওয়ার্নের বিরুদ্ধে। টুইটারে মুখে কালশিটে পড়া এক ছবি পোস্ট করে এই অভিযোগ এনেছিলেন ওই পর্নো তারকা।

যদিও তিনি নাম উল্লেখ করেননি। লিখেছিলেন, আপনি বিখ্যাত, তার মানে এই না যে আপনি একজন নারীকে মারধর করতে পারেন। ‘ এরপরই বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারিতে জাড়ানো শেন ওয়ার্নের নাম জড়িয়ে খবর প্রকাশ করা হয়।

এমন খবরে রীতিমতো মর্মাহত হন শেন ওয়ার্ন। লন্ডনের পুলিশ যে তাকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে সেটা জানিয়েছেন কিংবদন্তি এই স্পিনার। সোমবার টুইটারে শেন ওয়ার্ন জানান, ‘আমার বিরুদ্ধে মিডিয়া মিথ্যা অভিযোগের খবর দেখে আমি মর্মাহত। আমি পুলিশকে এ অভিযোগ তদন্ত করার জন্য সাহায্য করেছি। তারা গোপন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীর মতামত নিয়েছে। আর সবশেষ তদন্তের পর পুলিশ আমাকে জানিয়েছে আমি এ অভিযোগ থেকে মুক্ত এবং আমার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়া হবে না। ব্যাপারটি এখানেই শেষ।’

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২