বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের হাত ধরে তারকা তাঁরা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে সল্লু ভাইজানের দাপট সম্পর্কে কে না জানে? ৫১ বছর বয়সী সালমান খান মনে হয় তাঁর তারকাখ্যাতি নিয়ে কখনো অহংকার করেননি। তা না হলে তাঁর হাত ধরে আজ অর্জুন-ক্যাটরিনারা তারকা হয়ে উঠতেন না। তিনি যাঁদের বলিউডে প্রবেশ করতে কিংবা যাঁদের বড় তারকা হতে সাহায্য করেছেন, তাঁরা হয়তো কোনো দিন সালমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে একটুও কার্পণ্য করবেন না। তাঁর মতো উদার হৃদয়ের ব্যক্তির জন্য হৃদয় উজাড় করা কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর ভালোবাসা ঢেলে দেওয়াটাই স্বাভাবিক নয় কি? দেখে নিন কোন কোন নারীর জীবনে ‘ভাইজান’ সাহায্যকর্তা হয়ে উপস্থিত হয়েছেন। তাঁদের আজ সবাই চেনেন।

ক্যাটরিনা কাইফ
বলিউডের ‘রবি ডল’ ক্যাটরিনা কাইফের বলিউড-যাত্রার শুরুটা শুভ ছিল না। মুখ থুবড়ে পড়ে তাঁর প্রথম ছবি ‘বুম’ (২০০৩)। থুবড়ে পড়া ছবি থেকে তাঁকে টেনে তুলে বের করে নিজের ছবিতে সুযোগ দেন সালমান খান। ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া?’ ছবি এনে দেয় ক্যাটের আকাশচুম্বী সফলতা। এরপর সল্লুর সঙ্গে প্রণয়ে জড়িয়ে আবার তা ভেঙে গেলেও ক্যাটের ক্যারিয়ারে তা প্রভাব ফেলেনি। তবু এই ‘ফিতুর’ তারকা এখনো সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করেন না।

সোনাক্ষী সিনহা
‘থাপ্পড় সে ডর নেহি লাগতা সাব, পেয়ার সে লাগতা হ্যায়’—এই এক সংলাপ দিয়ে প্রথম ছবিতে তারকা বনে যান সোনাক্ষী সিনহা। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে বটে। কিন্তু তাঁকে অভিনয়ের সুযোগটা সল্লু ভাই নিজেই দিয়েছিলেন তাঁর সফল ছবি ‘দাবাং’-এ (২০১০)। সোনাক্ষীর স্বপ্ন ছিল নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার। কিন্তু অভিনয়টা যে রক্তে মিশে আছে, তা টের পেলেন সালমানের সাহায্যে। সালমান তাঁর চোখেমুখে একজন অভিনেত্রীর ঝলক টের পেয়েছিলেন। সোনাক্ষীকে দেখে শুধু বলেছিলেন তাঁর ওজন কমাতে, কারণ ‘দাবাং’-এ তাঁকে নেওয়া হবে। বাকিটা সোনাক্ষী নিজ গুণেই করে নিয়েছেন। এখন একজন নামী ডিজাইনারের চেয়ে তিনি বড় তারকা নন?

স্নেহা উলাল
বলিউড থেকে হয়তো হারিয়ে গেছেন ‘লাকি: নো টাইম ফর লাভ’ (২০০৫) ছবির নায়িকা স্নেহা উলাল। কিন্তু সেই সময় নজরে এসেছিলেন সবার। কেননা তাঁর প্রথম ছবিটা ছিল সালমান খানের বিপরীতে। বলিউডে না টিকতে পারলেও তেলেগু ছবিতে বেশ নাম কুড়াচ্ছেন এই তারকা। তবু তাঁর প্রথম ছবির রেশ যেন বলিউডে এখনো রয়ে গেছে। বাংলাদেশি ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এর (২০১২) একটি গানে অতিথি চরিত্রে দেখা গেছে তাঁকে। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সালমান স্নেহাকে বলিউডে অভিষেক করান। তখন অনেকেই মনে করতেন, ঐশ্বরিয়ার সঙ্গে চেহারায় অনেকটা মিল থাকায় স্নেহাকে সাহায্য করেছেন সালমান।

জেরিন খান
জেরিন খানের ব্যাপারটাও স্নেহা উলালের মতো। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সালমান খান বলিউডে নিয়ে আসেন সাবেক প্রেমিকার মতো দেখতে জেরিন খানকে। লোকমুখে জেরিনের নতুন নাম প্রচার হয়ে গিয়েছিল ‘ফ্যাট ক্যাট’, মানে মোটা ক্যাটরিনা। তবে প্রথম ছবি ‘বীর’ (২০১০) মুক্তির পর অনেক সময় নিয়ে ওজন কমিয়েছেন জেরিন। ধীরে ধীরে এগিয়ে চলছেন বলিউডের পথে। সবকিছুর জন্য সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

আথিয়া শেঠি
অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। ভাবতে পারেন, বলিউডের পথটা তাঁর জন্য সহজ। কিন্তু তা না। তবে প্রথম থেকে সাহায্য পেয়েছেন সল্লু ভাইয়ের। সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘হিরো’ (২০১৫) দিয়ে কাজ শুরু করেন তিনি। এমটিভি, কইমই ডটকম