,

‘ডুব’ এর ট্রেলার মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর

news-image

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

তবে এর আগে মুক্তি পাচ্ছে ছবিটির ট্রেলার।জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি মুক্তির ঠিক একমাস আগে আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ট্রেলার।

‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ।

এই ছবিটি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে বানানো হয়েছে দাবি করে এর মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। তার আপত্তির মুখে ছবিটিকে কোনোরকম মুক্তি না দিতে আদেশ দেয় তথ্য মন্ত্রণালয়।

এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশকিছু দৃশ্য কাট-ছাঁট করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা