,

চুপিসারে প্রেম করছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে নানা সময় আলোচনায় উঠে এসেছেন তিনি।

মডেলিং জীবনে শুরুর দিকে প্রেম করতেন অভিনেতা অসীম মার্চেন্টের সঙ্গে। কিন্তু মিস ওয়ার্ল্ড শিরোপা জেতার পর সেই সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি।
প্রিয়াঙ্কা ও শহিদ কাপুরের প্রেমকাহিনি একেবারেই হিন্দি সিনেমার চিত্রনাট্যের মতো। ‘কামিনে’র সেটে তারা একে অপরের প্রেমে মজে যান। তবে এ কথা দুজনের কেউই কোনো দিন স্বীকার করেননি।

শোনা যায়, খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে বলিউডে তার সবগুলো প্রেমকাহিনির মধ্যে সবচেয়ে আলোড়ন তৈরি হয়েছিল বলিউড-বাদশা শাহরুখ খানের সঙ্গে তার মিষ্টিমধুর সম্পর্ক নিয়ে। প্রথমে গৌরী খানের সঙ্গে প্রিয়াঙ্কার ভালো সম্পর্ক থাকলেও এ ঘটনার পর গৌরী খান ও তার বলিউডের বন্ধুরা সবাই মিলিতভাবে প্রিয়াঙ্কাকে বয়কট করেছিলেন।

এছাড়াও আরো কয়েকজন অভিনেতার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। সম্প্রতি শোনা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ তারকা অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কার প্রেমিক কোনো তারকা নন। খুব সাধারণ একজন মানুষ যিনি আলোচনায় আসতে মোটেও রাজি নন। শুধু তাই নয়, তারা খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন বলেও গুঞ্জন উঠেছে।

তবে এসব বিষয় নিয়ে খুব একটা খোলামেলা কথা বলতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। সম্প্রতি ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জর্ডান গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু কারো সঙ্গে সম্পর্কে ছিলেন কিংবা আছেন বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি প্রিয়াঙ্কা।

তবে প্রিয়াঙ্কা এ সময় মজা করে বলেন, বয়ফ্রেন্ডের বিষয়টি আলাদা। তার (বয়ফ্রেন্ড) কাছে আমার সম্পর্কে জানতে চাইলে হয়তো অন্য কথা শোনা যাবে। যদিও আমি সম্পর্ক নিয়ে কথা বলব না। তার মানে এই নয় যে, কারো সঙ্গে আমার সম্পর্ক ছিল না বা নেই। ’

প্রিয়াঙ্কার এমন বক্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ বলছেন, তবে কি চুপি চুপি প্রেম করছেন প্রিয়াঙ্কা?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে