,

এবার যে কারণে বিতর্কে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : এক সময়কার পর্নস্টার। বর্তমানে বলিউডি পরিচালকদের পছন্দের তালিকায় অন্যতম একজন। রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা যায় তাকে। বিজ্ঞাপনের চাহিদাও তুঙ্গে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। সানি লিওন।

সাফল্যের চূড়ায় থাকা এই আবেদনময়ী নায়িকা এবার জড়ালেন নতুন বিতর্কে। একটি কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের তোপের মুখে পড়েছেন সানি।

‘ম্যানফোর্স’ কন্ডোম সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিবদ্ধ সাবেক এই পর্নস্টার। সানির করা সংস্থাটির বিজ্ঞাপন এরই মধ্যে উষ্ণতা ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু ঝামেলা পাকিয়েছে গুজরাটের বিভিন্ন স্থানে টাঙানো নবরাত্রি স্পেশ্যাল বিজ্ঞাপনের ব্যানারগুলো। বিজ্ঞাপনের ছবিতে দেশি পোশাকেই আছেন সানি। তবে তার ছবির পাশে গুজরাটি ভাষায় লেখা, ‘এই নবরাত্রিতে খেলুন, তবে ভালবেসে’। এতেই আপত্তি কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের।

সংস্থা থেকে কেন্দ্রীয় ক্রেতা-সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে চিঠিও পাঠানো হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন ভারতীয় সংস্কৃতির ক্ষতি করছে। সানি লিওনের মতো তারকা টাকার জন্য এমন বিজ্ঞাপনে অংশ নিয়ে বিষয়টিকে আরও বিকৃত করে তুলছে। এমন বিজ্ঞাপন প্রদর্শন অবিলম্বে বন্ধ করা হোক।

নবরাত্রির মতো উৎসবের আগে এমন বিজ্ঞাপনের সমালোচনায় সরব হয়েছেন অনেকেও। তাদের মতে, বিজ্ঞাপনে সানি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন তা অশ্লীলতার সামিল। ডান্ডিয়ার আসরকে যৌনতায় রূপ দেওয়ার জন্য বিজ্ঞাপনী সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেউ কেউ। তবে কারও কারও মতে, এটাই কঠিন সত্য। সূত্র: ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ