,

রিয়াল মাদ্রিদ জয়ে ফিরল

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় টানা দুই ড্রয়ের হতাশা কাটিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।

বোরহা মায়োরালের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর রদ্রিগেজের গোলে সমতায় ফেরে রিয়াল সোসিয়েদাদ। এরপর স্বাগতিক দলের ফুল-ব্যাকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। আর বিরতির পর গ্যারেথ বেলের গোলে জয় নিশ্চিত করে জিদানের দল।

খেলার ১৯তম মিনিটে মায়োরালের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কাসেমিরোর পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। রিয়ালের জার্সিতে এটাই মায়োরালের প্রথম গোল।

২৮তম মিনিটে সমতায় ফেরে রিয়াল সোসিয়েদাদ। রদ্রিগেজের দুর্দান্ত ভলিতে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের হাতে লেগে জালে আশ্রয় নিলে আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।

আট মিনিট পর হিরো থেকে ভিলেনে পরিণত হয় রদ্রিগেজ। মায়োরালের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন এই সোসিয়েদাদ ফুল-ব্যাক।

৬১তম মিনিটে বেলের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ইসকোর পাস ধরে ডিফেন্ডার রদ্রিগেজের বাধা কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই ওয়েলস ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হলেও পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

লা লিগার চতুর্থ রাউন্ড শেষে দুটি জয় ও দুটি ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে ওঠে এসেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে টানা তিন জয়ের পর প্রথম হারে ৯ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদের অবস্থান তিনে। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান শীর্ষে।

-স্পোর্টস ডেস্ক

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে