,

দুই আত্মঘাতী গোলে নেইমারদের টানা ষষ্ঠ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার, কিলিয়ান, এমবাপ্পে, এডিনসন কাভানিরা একবারও প্রতিপক্ষের জালে বল ফেলতে পারেননি। তারপরও দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগের ম্যাচে রোববার রাতে দুই আত্মঘাতী গোলের ‘বদান্যতায়’ ২-০ গোলের ব্যবধান লিঁওকে হারিয়েছে পিএসজি।

ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের অর্ধেকটা পেরিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। ৭৫তম মিনিটে অবশেষে হাসি ফোটে স্বাগতিক শিবিরে। কাভানির দারুণ ফ্লিক লিঁও তারকা মার্সেলোর গায়ে লেগে জালে আশ্রয় নিলে এগিয়ে যায় পিএসজি।

৮৬তম মিনিটে জয় নিশ্চিত হয় পিএসজির। এমবাপ্পের শট জেরেমি মোরেলের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে ২০- ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

অবশ্য দুই আত্মঘাতী গোলের মধ্যখানেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল পিএসজি। লিঁও তারকা ফেরলেন্ড মেন্দি পিএসজির নতুন রিক্রুট এমবাপ্পেকে বক্সের ভেতরে বাজে ট্যাকল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন কাভানি। তবে তারপরও পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই নিয়ে চলতি ফরাসি লিগে টানা ষষ্ঠ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল পিএসজি। তিন পয়েন্ট কম নিয়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন মোনাকোর অবস্থান দুইয়ে। ১১ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে লিঁও।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২