,

পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত। শুরুতে ব্যাট করে ভারত ৭ উইকেটে করেছিল ২৮১ রান। এরপর বৃষ্টি বাগড়া দেয়। যে কারণে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার সামনে ২১ ওভারে ১৬৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। তবে নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ১৩৭ রান।

রবিবার রাতে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বিরাট কোহলির দল। তবে মাত্র ৮৭ রানে ভারত টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে যায়। এ অবস্থায় অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্যাট হাতে জুটি বাঁধেন পান্ডে। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ১১৮ রান করে সেই বিপর্যয় থেকে ভারতকে ঠিক পথে নিয়ে আসেন। পান্ডে বল হাতেও নেন দুটি উইকেট।

দলীয় ২০৫ রানে পান্ডে আউট হয়ে যান পান্ডে। তার আগেই ৬৬ বল থেকে ৫টি করে চার ও ছক্কার মারে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। কুলদীপ যাদবকে নিয়ে বাকি পথটা পার করেন ধোনি। দুই বল বাকি থাকতে ধোনি আউট হলেও কাজের কাজ হয়ে যায়্| চারটি চার ও দুই ছ্ক্কার মারে ৮৮ বল থেকে ৭৯ রান করেন ধোনি। শেষ বেলায় ভুবনেশ্বর কুমারের ৩২ রানও ভারতকে বড় স্কোর গড়তে সহায়তা করে। অস্ট্রেলিয়ার নাথান কোল্টার নেইল তিনটি এবং মার্কস স্টয়েনিস দুটি উইকেট নেন।

পরে বৃষ্টি আইনে ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া ব্যাট হাতে রীতিমতো ধুকতে থাকে। ডেভিড ওয়ার্নার (২৫), গ্লেন ম্যাক্সওয়েল (৩৯) ও জেমস ফকনার (অপরাজিত ৩২) ছাড়া কেউ দুই অঙ্কও ছূঁতে পারেননি। ভারতের ইউজভেন্দ্র চাঁহাল তিনটি উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডে ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২