,

কঙ্গনার ব্যাপারে হৃতিকের পরামর্শক রাকেশ

news-image

বিনোদন ডেস্ক : হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের প্রেম নিয়ে বলিউডে কম কাদা ছোড়াছুড়ি হয়নি। আদৌ তাঁদের মধ্যে প্রেম ছিল কি না, এ নিয়েও একপক্ষ ঘণ্টার পর ঘণ্টা তর্ক চালিয়ে যেতে পারবেন। অনেকে আবার কঙ্গনার পক্ষ নিয়ে হৃতিককে ধুয়ে সাফ করে দিচ্ছেন এক নিমেষে। আর সাংবাদিকেরাও পারেন বটে। কঙ্গনাকে কোনো উপলক্ষে সামনে পেলেই তাঁরা ছুড়ে দেন হৃতিক সম্পর্কে তির্যক সব প্রশ্ন। হৃতিককেও অবশ্য ছাড়েন না। কৌশলে এই নায়কের পেট থেকেও কথা বের করার চেষ্টা করে গণমাধ্যম। উল্টোপাল্টা কিছু একটা বলে দিলেই তাঁদের ফায়দা। এ জন্য হৃতিক এখন খুব সতর্ক হয়ে গেছেন। কঙ্গনাকে নিয়ে জনসম্মুখে তিনি কোনো কথা বলেন না। আর এ পরামর্শ তাঁকে দিয়েছেন বাবা রাকেশ রোশন।

বলিউডে কয়েক দশক ধরে নতুন এক সংস্কৃতি শুরু হয়েছে। তারকা জগতে কেউ কারও সঙ্গে ঝামেলায় জড়ালে জনসমক্ষে সে বিষয়ে কথা বলেন না তারকারা। কিন্তু সরাসরি কিছু বলতে না পারার দুঃখে আজকাল অনেক তারকাই ক্ষোভ ঝাড়ার জায়গা হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। কিন্তু তাতেও কি পালানো যাবে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করেও তো খবরের শিরোনাম হয়ে যাচ্ছেন তারকারা। এ জন্য অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন ছেলের ভাবমূর্তি রক্ষার জন্য খুব সজাগ আছেন। হৃতিককে তিনি কঙ্গনার বিষয়ে কোনো মন্তব্য করতে কড়াকড়িভাবে বারণ করে দিয়েছেন। এমনকি কেউ নিজে থেকে তাঁর কাছে কিছু জানতে চাইলেও যেন তিনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন, সে কৌশলও শিখিয়ে দিয়েছেন। আর বাপ-বেটার ভেতরকার এ কথাটি ফাঁস করে দিয়েছেন রাকেশেরই এক কাছের লোক।

একটু খেয়াল করলেই দেখবেন কোনো অনুষ্ঠানে কঙ্গনার প্রসঙ্গ থেকে কতটা কৌশলে বেরিয়ে পড়েন হৃতিক। বোঝা যাচ্ছে, ছেলের ভালোই ক্লাস নিয়েছেন বাবা। ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত