,

নতুন বিজ্ঞাপনে অংশ নিলেন বিরাট-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ভিন্ন দুই জগতের তারকা। তবে প্রেম তাদের এক করে দিয়েছে। রোমান্টিক কাপল হিসেবে এই তারকা জুটির জনপ্রিয়তা আকাশচুম্বি।

তাই তাদের চাহিদাও রয়েছে শোবিজে। এর আগে কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো তাদের। সেগুলো ছিলো সুপারহিট। আবারও তারা জুটি হয়ে হাজির হচ্ছেন নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে। তার শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।

নাম অপ্রকাশিত পণ্যের বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন বিরাট-আনুশকা। তাই ভক্তরা তাদের এখন ডাকা শুরু করেছে ‌‘বিরুস্কা’ নামে। শুটিং স্পটে আনুশকা-কোহলির কিছু ছবি ভাইরাল হয়েছে।

আর তার মধ্য একটি ছবি ছিলো যে ছবিটিতে দেখা যাচ্ছে আনুশকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও বিরাট তাকিয়ে ছিলেন আনুশকার দিকে। ভারতীয় ঐতিহ্যবাহি পোশাক লেহেঙ্গা আর শেরওয়ানি পরিহিত অবস্থায় শুট করা হয় বিজ্ঞাপনটির।

শুটিং স্পটের ছবি দেখে ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন মূল বিজ্ঞাপনটির জন্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা