,

ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে আসতে রাজি!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব একাদশের পর এবার পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। চলতি বছরের শেষেই, নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসবে বলে নিশ্চিত করেছে এই ফরম্যাটে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি মিডিয়াকে জানিয়েছেন, ‘পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই বোর্ডের মধ্যে কথাবার্তাও একপ্রকার পাকা হয়ে গিয়েছে। দ্রুতই ম্যাচের সূচি ঘোষণা করা হবে।’ তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নভেম্বরের টি-টোয়েন্টি সিরেজের পাশাপাশি অক্টোবরে পাকিস্তানে খেলতে আসছে শ্রীলঙ্কাও। ২৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়োন্টি ম্যাচ খেলবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ-লাসিথ মালিঙ্গারা। পিসিবি চেয়ারম্যান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আরও একটি ম্যাচ আয়োজনের আশা করছেন।

চলতি বছরের জানুয়ারিতে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর লাহোরে পিএসএলের ফাইনাল এবং চলতি সেপ্টেম্বরে আইসিসি’র বিশ্ব একাদশ পাকিস্তানে খেলতে আসার পরই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডও সফরে আসাতে রাজি হয়েছে।

২০০৯ সালের ৩ মার্চে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গি হামলার পর পাকিস্তান থেকে নির্বাসিত হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলেনি কোনো টেস্ট খেলুড়ে দেশ। তবে ২০১৫ সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তানে পা রেখেছিল জিম্বাবুয়ে। যদিও ওই সিরিজে কোনো অফিসিয়াল পাঠায়নি ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

লাহোরে পিএসএলের ফাইনাল নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার পর পাকিস্তানে ক্রিকেটে ফেরাতে আগ্রহ দেখায় আইসিসিও। পাক সরকার ক্রিকেটারদের জন্য প্রেসিডেন্সিয়াল নিরাপত্তার আশ্বাস দেয়ার কারণে ওয়ার্ল্ড সিরিজের সবুজ সংকেত দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই মতে তিন ম্যাচের ইন্ডিপেনডেন্স কাপ খেলতে লাহোর এসে পৌঁছায় বিশ্ব একাদশ।

ঘরের মাঠে মঙ্গলবারই বিশ্ব একাদশের বিরুদ্ধে ২০ রানের জয় দিয়েই নতুন ইনিংস শুরু করেছে পাকিস্তান ক্রিকেট। যদিও পরের ম্যাচে হেরেছে ৭ উইকেটে। সাড়ে আট বছর পর ক্রিকেটকে স্বাগত জানিয়ে পাক ক্রিকেট সমর্থকরা উৎসবে মেতেছে। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা, পাকিস্তান সফরে এলে ক্রিকেট পাগল দেশটির ক্রিকেট আরও অনেকদুর এগিয়ে যাবে, সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত