,

ইতিহাস গড়ার পথে শাকিব-বুবলির ‘দিল দিল দিল’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : গত কোরবানির ঈদে ইউটিউবে ঝড় তুলেছিল বসগিরি ছবির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি। চমৎকার কথামালায় সাজানো এই গানের শাকিব খান ও বুবলির নাচ রীতিমত চমকে দিয়েছিল সবাইকে।

ললিপপের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটি তখন মাত্র ১ দিনেই ২ লাখেরও বেশিবার দেখেছিল দর্শকরা। এক বছর পর আবারও আলোচনায় গানটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখে ফেলেছেন ১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৮৪১ জন দর্শক। আর মাত্র সাড়ে ৫ লাখ দর্শক হলে প্রথম বাংলা গান হিসেবে ইউটিউবে ২ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘দিল দিল দিল’।

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলি। তিনি লিখেছেন, সবাইকে অভিবাদন !! ইউটিউব চ্যানেলে প্রথম এবং একমাত্র বাংলা গান হিসেবে ২ কোটির মাইলফলক উদযাপনের জন্য প্রস্তুত থাকেন…

‘দিল দিল দিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং কনা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী।

বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে ‘দিল দিল দিল’ গানটি থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত