,

কলকাতায় আবারও জয়া

news-image

আবারও প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। দেশের বাইরের আরেকটি পুরস্কার এলো তার ঘরে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। কলকাতার কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবির জন্য এ স্বীকৃতি উঠলো তার হাতে।

জয়া আহসান (ছবি: সংগৃহীত)তিন দিনের উৎসবটি শুরু হয় ৮ সেপ্টেম্বর। সোমবার (১১ সেপ্টেম্বর) সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন আয়োজকরা। সেরা ছবি হয়েছে ‘বিসর্জন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জয়া।
এর আগে একই ছবির জন্য ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। বাংলাদেশ-ভারতের সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি সমান্তরাল প্রেমের গল্প তুলে ধরা হয়েছে ‘বিসর্জন’-এ। ছবিটিতে তার চরিত্রের নাম পদ্মা। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলের এক হিন্দু বিধবা তিনি। তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার পরিচয় হয় নাসির আলীর (আবির চ্যাটার্জি) সঙ্গে। তারপর তাদের মধ্যে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক।
অপেরা মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পায় গত পহেলা বৈশাখে। দর্শক-সমালোচকদের প্রশংসা ছাড়া পুরস্কারও পেয়েছে এটি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবি হয়েছে ‘বিসর্জন’।
এদিকে বাংলাদেশে জয়ার হাতে আছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে কথাশিল্পী হাসান আজিজুল হকের দেশভাগের গল্প নিয়ে ‘খাঁচা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে কাটছাট ছাড়াই। এটি পরিচালনা করেছেন আকরাম খান।
বাংলাদেশে জয়ার হাতে থাকা অন্য ছবিগুলোর মধ্যে রযেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘পেয়ারার সুবাস’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং অনম বিশ্বাসের ‘দেবী’। সম্প্রতি কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার শহর’ নিয়ে দারুণ সাড়া পান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে