,

কন্যা সন্তানের বাবা হলেন মোহাম্মদ আমির

news-image

স্পোর্টস ডেস্ক : কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। লন্ডনের একটি হাসপাতালে তার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে ছুটি নেন মোহাম্মদ আমির।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশের বিপক্ষে আজ মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে আমির খেলবেন বলে আগেই জানা যায়। কিন্তু পরের দুই ম্যাচে খেলবেন কিনা তা এখনো জানা যায়নি। যেহেতু সন্তানের বাবা হয়ে গেছেন সেহেতু পরের দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা দেখছেন ভক্তরা। মোহাম্মদ আমির নিজের সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে ছবি তুলে তা পোস্ট করেছেন টুইটারে। লিখেছেন, ‘আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে শুকুর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।’

২০১০ সালে স্পট ফিক্সিংয়ে দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছর পাকিস্তান দলে নিয়মিত হয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তান দলের অন্যতম সেরা বোলার আমির।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস