,

মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রোহিঙ্গাদের ক্যাম্প পরির্দশ শেষে এক সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টার রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। আন্তর্জাতিক সংস্থাদের বলবো তারা যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করে। প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তি চাই, তবে কোনো অন্যায় আমার মেনে নিতে পারি না। মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। বিচ্ছিন্নভাবে ত্রাণ না দিয়ে, ত্রাণ যেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কথা জানান। মিয়ানমারে সেনা অভিযানের মুখে প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজারো রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস