,

প্রোটিয়াদের সব ফরম্যাটেরই অধিনায়ক দু প্লেসি

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টুয়েন্টির পর এবার ওয়ানডের অধিনায়কত্বও পেলেন ফাফ দু প্লেসি। সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে দু প্লেসির নাম ঘোষণা করে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই পুরোদমে ক্যাপ্টেন্সির যাত্রা শুরু হচ্ছে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
দু প্লেসি টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব পান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। গেল বছর আগস্টে টেস্ট দলের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বও আসে তার কাঁধে, পরে সেটা হয়ে যায় স্থায়ী। এবার এলো ওয়ানডে দলের ভার। কয়েকদিন আগেই ওয়ানডে দলের দায়িত্ব ছাড়েন এবিডি ভিলিয়ার্স। সেই সাথে সম্ভাব্য অধিনায়ক হিসেবে দু প্লেসির নামও উল্লেখ করেছিলেন এবিডি।

বর্তমানে বিশ্ব একাদশের অধিনায়ক হয়ে পাকিস্তানে খেলতে গেছেন দু প্লেসি। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১২ সেপ্টেম্বর থেকে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে আইসিসি বিশ্ব একাদশ। এরপর চলতি মাসের ২৮ সেপ্টেম্বর থেকে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজ। ২ টেস্টের পর ১৫ অক্টোবর থেকে তিন ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২