,

শরণার্থী শিবির পরিদর্শনে আজ উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিগত সহিংসতার শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সেখানকার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সকালে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

২৪ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে উগ্রবাদীদের হামলার অভিযোগ তুলে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। তাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী তার সফরকালে কাছ থেকে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখবেন।

জাতিসংঘের হিসাবে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে দেশটি থেকে তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর