,

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়ে বিসিবির বরাবর আবেদন করেন সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়েছে বোর্ড। তবে চাইলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আকরাম খান। তবে দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরার পথও খোলা রেখেছে বোর্ড।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিব খেলবেন বলেই মনে হচ্ছে। কেননা, বিসিবি শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এই টাইগার অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে।

তিন ধরনের ফরম্যাটেই সাকিব বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। ছয় মাসের জন্য যদি তিনি টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যান তবে সেটি সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ব্যাটিং ও বোলিং লাইনে বড় ধরনের শূন্যতা তৈরি করবে বৈকি। তাই বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সাকিবকে পেতে চায়।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ